স্বেচ্ছাসেবকদের মারধর করে ত্রাণ লুট সীতাকুণ্ডে
Why this classification
The article reports a recent attack by local youths demanding a ransom and looting aid, which is a violent act but not related to any political party, so it is not classified as political violence.
Killed
0
Injured
0
Summary
সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে বাঁশখালীতে ত্রাণ নিয়ে যাওয়ার পথে স্থানীয় যুবকরা এক লাখ টাকা চাঁদা দাবি করে স্বেচ্ছাসেবকদের মারধর ও ত্রাণ লুটপাট করে। এতে কয়েকজন স্বেচ্ছাসেবক মারাত্মকভাবে আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
স্বেচ্ছাসেবকদের মারধর করে ত্রাণ লুট সীতাকুণ্ডে
চাঁদা না দেওয়ার জের স্বেচ্ছাসেবকদের মারধর করে ত্রাণ লুট সীতাকুণ্ডে Advertisement সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে বাঁশখালীতে ত্রাণ নিয়ে যাওয়ার সময় চাঁদা দাবি করে না পেয়ে দুর্গত মানুষের ওষুধ ড্রেনে ফেলে দিয়ে ত্রাণ লুটপাট এবং স্বেচ্ছাসেবকদের মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক বখাটে যুবকের বিরুদ্ধে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও জনতা সমন্বয় পরিষদ (এসটিপি অ্যাসোসিয়েশন) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রোববার সীতাকুণ্ড প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. রবিন। তিনি বলেন, ‘আমাদের সংগঠনটি একটি মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা যে কোনো দুর্যোগকালে দেশের বিভিন্ন স্থানে মানবতার সেবায় নিয়োজিত থাকি। তারই ধারাবাহিকতায় নিজেদের তহবিল এবং মানুষের কাছ থেকে সংগ্রহ করা আর্থিক অনুদান এবং ওষুধপথ্য নিয়ে বাঁশখালীর দুর্গত এলাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে ভাটিয়ারী স্টেশন রোড এলাকার ৪নং ওয়ার্ডের নিয়াজ গাজীর বাড়ি প্রকাশ কাটুইজ্জে বাড়ির রানা ও তার ভাই হারুনসহ ৮-১০ মাদককারবারি আমাদের পথ আটকে ত্রাণ নিয়ে যেতে পারবে না বলে এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হলে ওষুধের বাক্স কেড়ে নিয়ে ড্রেনের ময়লা পানির মধ্যে ফেলে দেয়। এ সময় প্রতিবাদ করলে তারা আমাদের ওপর হামলা করে সঙ্গে থাকা ত্রাণসহ ৪০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমাদের কয়েকজন মারাত্মক আহত হন।
