সরকারি অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতাকে শোকজ

AI-classifiedconfidence 70%

Why this classification

This report describes a specific incident on 30 March 2026 in which a Chhatra Dal leader was accused of smashing a printer at a government engineer's office in Fatikchhari, Chattogram, after an argument. The accused denies the vandalism, and the article's main focus is the party's show-cause notice, but the alleged destruction of property is a concrete, recent, in-country incident, so it is classified as violence.

Reported by:Dhaka PostSingle source
30/03/26•ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়

Killed

0

Injured

0

Summary

৩০ মার্চ ২০২৬ (সোমবার) বিকেলে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে প্রিন্টার ভাঙচুরের অভিযোগ ওঠে চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। তিনি অভিযোগ অস্বীকার করেছেন, এবং পরে কেন্দ্রীয় ছাত্রদল তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য শোকজ করেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

70% · severity 3

Perpetrator side

BNP

Victim side

Unknown

Other actors

সাজ্জাদ হোসেন হৃদয় (চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক)জুনায়েদ আবছার চৌধুরী (ফটিকছড়ি উপজেলা প্রধান প্রকৌশলী)মো. জাহাঙ্গীর আলম (ছাত্রদল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক)উপজেলা প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

Affected infrastructure

প্রিন্টারউপজেলা প্রকৌশলীর কার্যালয়

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 31/03/26open original ↗

সরকারি অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতাকে শোকজ

ক্যাম্পাস চট্টগ্রাম সরকারি অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতাকে শোকজ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি ৩১ মার্চ ২০২৬, ১৯:১১ অ+ অ- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে হট্টগোল ও প্রিন্টার ভাঙচুরের অভিযোগের ঘটনার প্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে শোকজ করেছে কেন্দ্রীয় সংগঠন। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতেও বলা হয়েছে তাকে। বিজ্ঞাপন মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার (সাজ্জাদ হোসেন হৃদয়) বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় ঢাকা পোস্টকে বলেন, আমি গতকাল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়েছিলাম আমার এক পরিচিত ভাইয়ের নম্বর নিতে। কিন্তু ওখানে দায়িত্বে থাকা এক কর্মকর্তা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে একটু কথা-কাটাকাটি হয়। পরে আমি অফিস থেকে চলে আসি। এরপর শুনতেছি আমি নাকি অফিস ভাঙচুর করেছি। আমার প্রশ্ন হচ্ছে— উপজেলা নির্বাহী অফিসে গিয়ে কোনো কিছু ভাঙচুর করার সুযোগ আদৌও আছে কি না? বিজ্ঞাপন এর আগে সোমবার (৩০ মার্চ) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে অফিসের প্রিন্টার ভাঙচুরের অভিযোগ ওঠে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে। ফটিকছড়ি উপজেলার প্রধান প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী তার বিরুদ্ধে এ অভিযোগ তোলেন। উল্লেখ্য, অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সর্বশেষ নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। হৃদয় এন্টারপ্রাইজ নামে তার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও রয়েছে বলে জানা গেছে। আরএআর