গুলিয়াখালী সৈকতে ঢাকার ৮ পর্যটকের ওপর হামলা

AI-classifiedconfidence 93%

Why this classification

A group of 10 to 12 local men attacked Dhaka tourists with sticks at Guliyakhali beach in Sitakunda on 9 May 2026, injuring eight people, one of whom had a broken hand. This is a concrete physical attack within the recent window in Bangladesh, so it qualifies as violence.

Reported by:SamakalDhaka PostCorroborated · 2 sources
09/05/26•গুলিয়াখালী সৈকত, সীতাকুণ্ড

Killed

0

Injured

8

Summary

সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে একটি টেবিলে বসাকে কেন্দ্র করে স্থানীয় ১০-১২ জন দুর্বৃত্ত লাঠি নিয়ে ঢাকা থেকে আসা পর্যটকদের ওপর হামলা চালায়, এতে ৮ জন আহত হন। ঘটনাটি ৯ মে ২০২৬ (শনিবার) সকাল ১০টার দিকে ঘটে, আহতদের মধ্যে চারজন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং একজনের হাত ভেঙেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

স্থানীয় ১০-১২ জন দুর্বৃত্তপর্যটক মো. মাহিনউপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসাইনআহত রাব্বি, তাসফিক, মোহাইমিন ও রাজু

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 8

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 10/05/26open original ↗

গুলিয়াখালী সৈকতে ঢাকার ৮ পর্যটকের ওপর হামলা

গুলিয়াখালী সৈকতে ঢাকার ৮ পর্যটকের ওপর হামলা সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬ | ০৮:০৩ | প্রিন্ট সংস্করণ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সৈকতে দুর্বৃত্তদের হামলায় আট পর্যটক আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তাদের একজনের হাত ভেঙে গেছে।  সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা থেকে ২২ জন পর্যটক শনিবার সকালে গুলিয়াখালী সমুদ্রসৈকতে আসেন। তারা ইউনিভার্সিটি অব ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউআইএসটি) শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য।  পর্যটক মো. মাহিন বলেন, গুলিয়াখালী সৈকতে একটি টেবিলে বসাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত হামলা শুরু করে। ১০-১২ জন ব্যক্তি লাঠি নিয়ে সবাইকে পেটাতে থাকে। এতে আটজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় রাব্বি, তাসফিক, মোহাইমিন ও রাজু নামে চারজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসাইন বলেন, আটজন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনের হাত ভেঙেছে বলে ধারণা করা হচ্ছে। তিনিসহ চারজন চিকিৎসাধীন।  পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের একটি মাইক্রোবাসে ডাকাতির চেষ্টা চালিয়েছে ডাকাতরা। গত শুক্রবার রাত ৩টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  পুলিশ জানায়, ডাকাতরা রাতের মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস ও প্রাইভেটকার লক্ষ্য করে রড অথবা লোহার পাইপ ছোড়ে। বিকট শব্দে অনেক চালক গাড়ি থামিয়ে কী হয়েছে তা বোঝার চেষ্টা করেন। এ সুযোগে ডাকাতি করে তারা। শুক্রবার রাতেও পুলিশের গাড়িতে একই কায়দায় ডাকাতির চেষ্টা চালায় একটি চক্র। এ সময় ধাওয়া করে ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী গ্রামের বাসিন্দা রবিউল হোসেনকে আটক করা হয়।  সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, রবিউল হোসেনের বিরুদ্ধে তিন ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে। তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একাধিকবার ডাকাতির ঘটনায় রবিউল গ্রেপ্তার হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, তার একটি বাহিনী রয়েছে। গুলিয়াখালীর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  এদিকে শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূনাছড়া এলাকায় বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা যাত্রীদের মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।  ভুক্তভোগী জনি বণিক (২৯) জানান, বিয়ে শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার ভোর ৫টার দিকে নূনাছড়া অতিক্রম করছিলেন। তাদের মাইক্রোবাসে হঠাৎ একটি শব্দ শোনা যায়। এ সময় চালক গাড়িটি দাঁড় করান। তারা গাড়ি থেকে নেমে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে কিছু পড়ে গেছে কিনা, তা দেখছিলেন। হঠাৎ মহাসড়কের পাশের জমি থেকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত রামদা, কিরিচ ও ছুরি নিয়ে বেরিয়ে আসে। তারা ভয়ভীতি দেখিয়ে গাড়িতে থাকা অতিথিদের পাঁচটি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা ৩০ হাজার টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। জনিসহ তিনজন গাড়ির বাইরে ছিলেন। এ সময় ডাকাতরা ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে দৌড়ে মসজিদে আশ্রয় নেন। সেখান থেকে জনি ৯৯৯-এ কল করে সীতাকুণ্ড মডেল থানায় জানান।  ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী। তিনি নূনাছড়ায় বরযাত্রীদের গাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।    - বিষয় : - হামলা

Source 2: Dhaka Post · 09/05/26open original ↗

নাগরদোলা ছিঁড়ে যাওয়ায় সৈকতে পর্যটক-ব্যবসায়ী সংঘর্ষ, আহত ১২

চট্টগ্রামের গুলিয়াখালী সমুদ্র সৈকতে নাগরদোলা ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৮ জন পর্যটকসহ মোট ১২ জন আহত হয়েছেন। শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে গুলিয়াখালী সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে বেড়াতে আসা একদল শিক্ষার্থী সৈকতে থাকা একটি দোলনায় বসেন। এ সময় নাগরদোলাটি ছিঁড়ে ও ভেঙে গেলে স্থানীয় দোকানদারদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহত পর্যটকরা হলেন, শেখ জাহিল আবরার (২১), তাজিম (২৪), মো. রাজু (২২), মো. ফজলে রাব্বি (২১), মো. রাদ (২১), সৈয়দ তাসফিকুল ইসলাম (২৫), মো. আলিফ (২১) ও মেহেদী হাসান (২২)। আহতদের মধ্যে একজন ময়মনসিংহ ও একজন মানিকগঞ্জের বাসিন্দা, বাকিরা ঢাকার বাসিন্দা। তারা সবাই ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সাইন্স (ইউআইটিএস)-এর শিক্ষার্থী বলে জানা গেছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গুরুতর আহত মো. ফজলে রাব্বিকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়। আহত শিক্ষার্থী মাহীন অভিযোগ করেন, তাদের দুই বন্ধুকে একা পেয়ে স্থানীয় কিছু লোক অতর্কিত হামলা চালায়। পরে বিষয়টি মীমাংসা করতে গেলে অন্যদের ওপরও হামলা করা হয়। তিনি দাবি করেন, হামলার সময় কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছিল, তবে পুলিশ আসার আগেই সেগুলো ফেরত দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়। গুলিয়াখালী সমুদ্র সৈকত কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, নাগরদোলা ভেঙে যাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন জানান, আহতদের মধ্যে সাতজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে তাৎক্ষণিক আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আতিকুল হা-মীম/এমএসএ