ফাঁকা বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি সাম্প্রতিক (৫ জুলাই ২০২৬) চুরির ঘটনা, যা বাংলাদেশে সংঘটিত হয়েছে। এতে কোনো হতাহত বা শারীরিক সংঘর্ষ নেই, তবে সম্পত্তি লুটের ঘটনা সহিংস অপরাধ হিসেবে গণ্য। তাই এটি সহিংসতা হিসেবে চিহ্নিত হয়েছে।

Reported by:JugantorSingle source
05/07/26•চর কুসুমহাটি, মাহমুদপুর ইউনিয়ন, দোহার

Killed

0

Injured

0

Summary

ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামে এক প্রবাসী পরিবারের ফাঁকা বাড়িতে গভীর রাতে তালা কেটে ঢুকে দুর্বৃত্তরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ঘটনাটি ২০২৬ সালের ৫ জুলাই ভোরে ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

কাশেম খা (ভুক্তভোগী)এসআই জীবন চন্দ্র বর্মণ

Affected infrastructure

বাড়িআলমারিড্রয়ারআসবাবপত্র

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 05/07/26open original ↗

ফাঁকা বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ফাঁকা বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট Advertisement যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা) প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪৬ পিএম ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসী পরিবারের বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে তালা কেটে ঘরে ঢুকে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার (৫ জুলাই) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের মৃত আলফু খানের ছেলে কাশেম খার বাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, ঘরের মূল দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এরপর আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙে পুরো ঘর তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাঙা আসবাব ও এলোমেলো জিনিসপত্র চুরির ভয়াবহতারই প্রমাণ দিচ্ছিল। ভুক্তভোগী কাশেম খা জানান, তার চার ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন কাতারে কর্মরত। গত শুক্রবার দুপুরে তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় যান। এরই মধ্যে শনিবার ভোরে কাতার প্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তবে তারা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসাতেই অবস্থান করছিলেন। রোববার ভোরে পুত্রবধূর ফোনে চুরির খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, ঘরের তালা কেটে আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়েছে। তাদের দাবি, রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং সক্রিয় চোর চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে দোহার থানার এসআই জীবন চন্দ্র বর্মণ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।