পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি
Why this classification
Border Guard Bangladesh (BGB) fired two rounds of blank shots at a group of smugglers who crossed from India and advanced toward the patrol at Patgram border on the night of Thursday 21 May 2026. No one was killed or injured, so the severity is low, but a firearm was discharged in a direct confrontation, which counts as a shooting incident.
Killed
0
Injured
0
Summary
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ২০২৬ সালের ২১ মে (বৃহস্পতিবার) রাতে ভারত থেকে বাংলাদেশে ঢোকা চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবি দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়নি, এবং গুলির শব্দে চোরাকারবারিরা পণ্য ফেলে ভারতে পালিয়ে যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি
পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি প্রতিবাদের মুখে সীমান্ত থেকে বাঁশের খুঁটি সরাল বিএসএফ ফাইল ছবি পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০০:৩০ | আপডেট: ২৩ মে ২০২৬ | ০৮:১৪ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম গিয়ারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। একই সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থাপন করা বাঁশের খুঁটিও বিজিবির তীব্র আপত্তির মুখে তুলে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি সূত্র জানায়, রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধীন কুচলীবাড়ী ইউনিয়নের কলসির মুখ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে নিয়মিত টহল দিচ্ছিল বিজিবি। এ সময় প্রধান পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম গিয়ারপাড়া এলাকায় একদল চোরাকারবারিকে ভারত থেকে বাংলাদেশে ঢুকতে দেখা যায়। বিজিবির টহল দল তাৎক্ষণিক তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা নির্দেশ অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। এমন পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা ও নিজেদের নিরাপত্তার স্বার্থে টহল কমান্ডার নায়েব সুবেদার রফিকুল ইসলামের নির্দেশে বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে চোরাকারবারিরা পণ্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এদিকে, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের কলসির মুখ সীমান্তে বিএসএফের একটি দল জিরো লাইনে নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অবিলম্বে সেই খুঁটি অপসারণের নির্দেশ এবং উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত আইন মেনে চলার কড়া তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা নিজেদের স্থাপন করা বাঁশের খুঁটিগুলো তুলে নিয়ে চলে যান। এ বিষয়ে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, সীমান্তে বিএসএফ প্রায়শই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের বাঁশের খুঁটি বা অস্থায়ী অবকাঠামো স্থাপন করার চেষ্টা চালায়। বিজিবির টহল দল কড়া প্রতিবাদ করলে তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হয়। - বিষয় : - পাটগ্রাম সীমান্ত - গুলি
পাটগ্রাম সীমান্তে বিজিবির গুলি
পাটগ্রাম সীমান্তে বিজিবির গুলি Advertisement প্রতিনিধি (পাটগ্রাম) লালমনিরহাট প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফাইল ছবি। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তে এ গুলিবর্ষণ করে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের কলসিরমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিজিবি সূত্রে জানা গেছে, গিড়িয়ারপাড় গ্রাম সীমান্তের ৮০৬ মেইন পিলারের কাছ দিয়ে গভীর রাতে ভারতীয় একটি চোরাকারবারির দল কাঁটাতারের বেড়া ভেদ করে বাংলাদেশের ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ওই সীমান্তে টহলে ছিলেন। তারা চোরাকারবারির দলকে দেখতে পেয়ে সতর্ক করেন। চোরাকারবারি দল তখন সতর্কবার্তা অমান্য করে বিজিবির দিকে এগিয়ে আসতে থাকে। পরে বিজিবির সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দে চোরাকারবারিরা ভারতের দিকে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল নাজিউর রহমান বলেন, ভারতীয় চোরাকারবারিরা সীমান্তের কাঁটাতারের বেড়া ভেদ করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায়। বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়েছেন। সীমান্ত রক্ষায় বিজিবি সব সময় সতর্ক রয়েছে। বিএসএফের খুঁটি স্থাপন বন্ধ : পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখা লাগোয়া স্থানে আবারও বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। এ খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের তীব্র আপত্তি ও কঠোর প্রতিবাদের মুখে বিএসএফ খুঁটি স্থাপন বন্ধ করে দেয়। বিজিবি সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় দহগ্রাম বিজিবি ক্যাম্পের (বিওপি) আওতায় দহগ্রাম সীমান্তে শূন্যরেখা হতে ভারতের ১০-২০ গজ অভ্যান্তরে আবারও বিএসএফ বাঁশের খুঁটি স্থাপনের প্রচেষ্টা চালায়। পরে তাৎক্ষণিক বিজিবি টহলদল খবর পেয়ে জোড়ালো প্রতিবাদ জানালে তারা খুঁটি স্থাপন কার্যক্রম বন্ধ রাখে। এর আগে সোমবার একই সীমান্তের শূন্য লাইন হতে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফ ব্যাটালিয়নের তরুণ ক্যাম্পের সদস্যরা ১৫টি বাঁশের খুঁটি স্থাপন করতে এলে বিজিবির বাধায় পিছু হটে এবং স্থান ত্যাগ করে চলে যায়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে ভারতীয় বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
