মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
Why this classification
This incident was classified as criminal violence in Netrokona. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
0
Summary
২০২৬ সালের ৩০ মার্চ নেত্রকোনার মোহনগঞ্জের বরান্তর গ্রামে সুকুমার বর্মণ নামের এক আত্মীয়ের ঘর থেকে ৩ বছর বয়সী শিশু অংকিত বর্মণের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটি তার দাদির সঙ্গে ঢাকা থেকে গ্রামে বেড়াতে এসেছিল এবং বাড়ির উঠানে খেলার সময় নিখোঁজ হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
70% · severity 8
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 30/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
নেত্রকোনার মোহনগঞ্জে গলাকাটা অবস্থায় অংকিত বর্মণ নামের তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার বরান্তর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের সাগর বর্মণের ছেলে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অংকিতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের জন্য রওনা হয়েছি। তদন্ত করে দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে।’ পরিবার সূত্রে জানা গেছে, সাগর বর্মণ পরিবারসহ রাজধানীর একটি পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটির দাদি বিশু রানি বর্মণও ঢাকায় ছেলের বাসায় থাকেন। সেখানে তিনি নাতিকে দেখাশোনা করেন। গত মঙ্গলবার দুপুরে দাদির সঙ্গে অংকিত বর্মণ বরান্তর গ্রামে বাড়িতে আসে। আজ সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল অংকিত। পরিবারের লোকজন কাজের জন্য বাড়ির বাইরে চলে যান। দাদিও পাশের বাড়িতে যান। কিছু সময় পর ফিরে এসে অংকিত বর্মণকে খুঁজতে থাকেন তার দাদি। একপর্যায়ে পাশের বাড়ির ঘরের ভেতর বিছানায় গলাকাটা অবস্থায় অংকিতকে দেখতে পান তিনি। দ্রুত উদ্ধার করে বরান্তর বাজারে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে চাচা সোহাগ বর্মণ গিয়ে অংকিতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক অংকিতকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে নিহত অংকিতের চাচা সোহাগ বর্মণ বলেন, ‘এই ঘটনায় আমরা হতবাক হয়ে গেছি। আমরা বাড়ির আশপাশে কাজ করছিলাম। আর মা অংকিতকে রেখে পাশের বাড়িতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে অংকিতকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পাশের বাড়িতে আমার বাবার মামাতো ভাই সুকুমার বর্মণের ঘরে গলাকাটা অবস্থায় অংকিতকে পাওয়া যায়। খবর পেয়ে তাকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।’
৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬
৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬ Advertisement নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১২:৫৫ পিএম প্রতীকী ছবি ৯ বছরের মেয়েকে খাবার খেতে দিয়ে বাড়ির সামনের মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন মা। আধা ঘণ্টা পর ঘরে এসে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় আড়ার সঙ্গে মেয়েটির লাশ ঝুলছে। পরে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য চার কিশোর ও দুই তরুণকে আটক করে। নেত্রকোনার এসপি মো. তরিকুল ইসলাম বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণ শেষে ঝুলিয়ে রাখা হয়। যারা এ কাজটি করেছে, আশা করি দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। জানা যায়, ওই শিশুটি বিক্রমশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণিতে পড়ত। তিন ভাইবোনের মধ্যে শিশুটি বড়। তার বাবা ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তিনি শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন। দুপুরে এসে ভাত খেয়ে আবার বেরিয়ে পড়েন তিনি। শিশুটির মা বলেন, ‘আমার মেয়েরে ভাত বাইড়া দিয়া ছাগল আনতাম গেছিলাম। ঘরে কেউ ছিল না। যাওয়ার সময় পাশে দোকানের কাছে তিনজন ছেরারে দেইখ্যা গেয়েছিলাম। পরে ফিইরা আওনের সময় তারারে আর পাই নাই। আমি ঘরে গিয়া মানুষসহ আমার মাইয়াডারে ধর্না থাইক্কা নামাই। আমার ছোট্ট শিশুটার সাথে যারা এই কাম করছে, আমি তারার ফাঁসি চাই।’ এসপি মো. তরিকুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার সজল সরকারসহ পুলিশের একাধিক টিম কাজ করছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। আর দুজনের বয়স ২২ বছর। ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে অভিযান চলছে।
নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার
প্রতীকী ছবি নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর ঘর থেকে একটি শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার বরান্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অংকিত বর্মণ (৩) ওই গ্রামের সাগর বর্মণের ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটির বাবা সাগর বর্মণ পরিবারসহ ঢাকায় থাকেন। তিনি একটি পোশাক কারখানায় চাকরি করেন। অংকিতের দাদি বিশু রানি বর্মণও ছেলের সঙ্গে ঢাকায় থাকেন। সম্প্রতি শিশুটি তার দাদির সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। আজ সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। দাদি তাকে রেখে কিছুক্ষণের জন্য পাশের বাড়িতে যান। ফিরে এসে তাকে না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশী সুকুমার বর্মণের বাড়ির দরজা খোলা দেখে ভেতরে যান। একটি ঘরের বিছানার ওপর গলাকাটা অবস্থায় শিশুটিকে পড়ে থাকতে দেখেন। এ সময় ওই বাড়ির লোকজন কেউ ছিলেন না। তাঁরা পাশের একটি বাড়িতে পূজার অনুষ্ঠানে গিয়েছিলেন। পরে সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির চাচা সোহাগ বর্মণ বলেন, ‘অংকিত উঠানে যখন খেলা করছিল, তখন আমার বৃদ্ধা মা তার কাছে ছিল। এরপর কিছু সময়ের জন্য মা পাশের বাড়িতে গিয়েছিলেন। ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীর ঘরে তাকে গলাকাটা অবস্থায় পাওয়া যায়। আমরা এই ঘটনার বিচার চাই।’ মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিশুপুলিশনেত্রকোনালাশময়মনসিংহ বিভাগমোহনগঞ্জহাসপাতাল
