ধর্ষণে অভিযুক্তকে আটক ইট নিক্ষেপ, ওসি আহত
Why this classification
The incident is classified as violence because a physical attack occurred during police operations, resulting in injury to a police officer when locals threw brickbats.
Killed
0
Injured
2
Summary
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটকের সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম আহত হয়েছেন। গত রোববার রাত ১০টার দিকে এনায়েতনগর এলাকায় এই ঘটনা ঘটে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
ধর্ষণে অভিযুক্তকে আটক ইট নিক্ষেপ, ওসি আহত
ধর্ষণে অভিযুক্তকে আটক ইট নিক্ষেপ, ওসি আহত নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬ | ০৯:০১ | প্রিন্ট সংস্করণ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটিতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাঁকে আটক করে গাড়িতে তোলার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের টুকরোর আঘাতে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। গত রোববার রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের একটি হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। আটক জাকির হোসেন বরিশালের বানারীপাড়ার গাবা গ্রামের কাদের হাওলাদারের ছেলে। তিনি পরিবার নিয়ে এনায়েতনগরের ওই আবাসিক এলাকায় বসবাস করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে প্রতিবেশী জাকির হোসেন ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান নেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেন নিজেকে রক্ষার জন্য ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ গিয়ে তাঁকে আটক করে। কিন্তু উত্তেজিত জনতা জাকিরকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়। এ সময় ফতুল্লা থানার ওসি মাইকে বক্তব্য রেখে এলাকাবাসীকে শান্ত করে জাকির হোসেনকে পুলিশ গাড়িতে তোলেন। এ সময় উত্তেজিত জনতার মধ্য থেকে ইটের টুকরো ছোড়া হয়। এতে একটি ইটের টুকরো ওসি মাহাবুব আলমের মাথায় লাগে। পরে তাঁকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করতে গেলে সেখানে উত্তেজিত জনতা ইটপাটকেল ছোড়ে। একটি ইট আমার মাথায় এসে লাগায় আমি কিছুটা আহত হয়েছি। তবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়নি। তিনি বলেন, ধর্ষণের অভিযোগে জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। - বিষয় : - আটক
ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা
প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ এএম Advertisement ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা Advertisement সিদ্ধিরগঞ্জ দক্ষিণ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৫৯ পিএম ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা আরও পড়ুন Advertisement নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে (৮) বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হিমেল নামের এক যুবককে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। তবে ওই যুবককে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। বুধবার (১০ জুন) সন্ধ্যার পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত হিমেলের (২১) বাবার নাম মো. সালাউদ্দিন। জানা গেছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত যুবক উভয়ে ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিল সিরাজুল ইসলাম মণ্ডলের বাড়ির ভাড়াটিয়া। বুধবার বিকালে শিশুটি নিজ বাসার বাহিরে বের হওয়ার পর দীর্ঘক্ষণ পিতা-মাতা তাকে খুঁজে পাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার সময় শিশুটি হঠাৎ নিজ বাসার দিকে দৌড়ে আসে। এরপর পিতা-মাতার কাছে বিস্তারিত বললে তারা অভিযুক্তের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে ধরতে ওই বাসায় গেলে অভিযুক্তের স্বজনরা ও মানুষজন জড়ো করে পুলিশের ওপর হামলা চালিয়ে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে আটক করতে গেলে অভিযুক্তদের স্বজনরা জড়ো হয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে; কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য থাকায় তা সম্ভব হয়নি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হননি। আমরা অভিযুক্তকে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন। Advertisement Advertisement Advertisement Ad Advertisement Ad Advertisement Advertisement Advertisement
নারায়ণগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন আটক, নিয়ে যাওয়ার সময় ইটের টুকরার আঘাতে ওসি আহত
শিশু ধর্ষণপ্রতীকী ছবি নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গতকাল রোববার রাতে সদর উপজেলার ফতুল্লায় এ ঘটনা ঘটে। আটক জাকির হোসেন (৫৫) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে ফতুল্লার একটি ভাড়া বাসায় থাকেন। পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে শিশুটিকে একা পেয়ে জাকির তাকে পাশের একটি ফাঁকা কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাঁর বাড়ির সামনে জড়ো হন। ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে জাকির নিজেকে রক্ষার জন্য ঘরের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ জাকিরকে ঘর থেকে বের করে থানায় নেওয়ার চেষ্টা করে। পুলিশের ভাষ্য, রাত ১০টার দিকে জাকিরকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় উত্তেজিত জনতার মধ্য থেকে পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছোড়া হয়। এতে ওসির মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। সহকর্মীরা তাঁকে দ্রুত শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নেন। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তাঁকে থানায় নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতার ছোড়া ইটের টুকরা ওসি মাথায় আঘাত পেয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশধর্ষণনারায়ণগঞ্জ সদরঢাকা বিভাগনারায়ণগঞ্জ
