টিকটকে পরিচয়ে প্রেম, বিয়ের পর স্ত্রীকে নির্যাতন
Why this classification
প্রবন্ধে স্বামী প্রান্ত শেখের গৃহহিংসা, চোখ উপড়ে ফেলার চেষ্টা এবং গুরুতর আঘাতের বর্ণনা রয়েছে, যা স্পষ্টভাবে শারীরিক আক্রমণ ও attempted murder, তাই এটি হিংসা হিসেবে স্বীকৃত।
Killed
0
Injured
1
Summary
স্বামী প্রান্ত শেখ টিকটকে পরিচয়ের মাধ্যমে রোকেয়া বেগমের সঙ্গে প্রেম করে বিয়ে করে, পরে গাজীপুর থেকে মধুখালীতে নিয়ে গিয়ে গৃহহিংসা ও চোখ উপড়ে ফেলার চেষ্টা করে; পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
টিকটকে পরিচয়ে প্রেম, বিয়ের পর স্ত্রীকে নির্যাতন
টিকটকে পরিচয়ে প্রেম, বিয়ের পর স্ত্রীকে নির্যাতন চোখ উপড়ে হত্যার চেষ্টা Advertisement ফরিদপুর ব্যুরো প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মধুখালীতে টিকটকে পরিচয়ের সূত্র ধরে প্রেম অতঃপর বিয়ের পর স্ত্রীকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে নেওয়ার কথা বলে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। শনিবার স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ ও নারীকে উদ্ধার করে নওপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে নিজের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন নববধূ। শুক্রবার রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুরানিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রান্ত শেখ (২২) ওই এলাকার মুজিবর শেখের ছেলে। জানা গেছে, টিকটকের মাধ্যমে পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপ্পিগঞ্জ ইউনিয়নের রশিদ শেখের মেয়ে রোকেয়া বেগমের সঙ্গে গাজীপুরে পরিচয় হয় প্রান্ত শেখের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় মাস আগে তারা পারিবারিকভাবে বিয়ে করেন। রোকেয়া বেগম জানান, শুক্রবার রাতে স্বামী প্রান্ত তাকে গাজীপুর থেকে নিজ বাড়িতে নেওয়ার কথা বলে ফরিদপুরের মধুখালীতে নিয়ে আসেন। রাতে মধুখালী রেলগেট এলাকায় বাস থেকে নামার পর প্রান্ত তাকে কুরানিয়ার চর গ্রামের একটি পাটখেতে নিয়ে যান। সেখানে রাতভর শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এমনকি তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
