চরফ্যাশনে গ্রামীণ সড়ক নির্মাণে লুটপাট

AI-classifiedconfidence 85%

Why this classification

A contractor group physically beat Chhatra Dal leader Mehedi Hasan Hridoy in Charfasion, Bhola, after he posted about corruption in road construction on social media. This is a concrete physical attack on a named person that occurred within the last two weeks, so it counts as a violent incident.

Reported by:JugantorSingle source
17/06/26•চরফ্যাশন, মাদ্রাজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড

Killed

0

Injured

1

Summary

ভোলার চরফ্যাশনে গ্রামীণ সড়ক নির্মাণে লুটপাটের বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ায় মাদ্রাজ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ঠিকাদার গ্রুপ ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয়কে মারধর করে। ঘটনাটি ১৭ জুন ২০২৬ তারিখের বলে জানা যায় এবং এর প্রতিবাদে ১৯ জুন স্থানীয়রা বিক্ষোভ করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

মেহেদী হাসান হৃদয় (ছাত্রদল নেতা)সংশ্লিষ্ট ঠিকাদার গ্রুপ

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 20/06/26open original ↗

চরফ্যাশনে গ্রামীণ সড়ক নির্মাণে লুটপাট

চরফ্যাশনে গ্রামীণ সড়ক নির্মাণে লুটপাট Advertisement ভোলা ও চরফ্যাশন প্রতিনিধি প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চরফ্যাশনে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অধীন পৃথক কাচা ও ইটের সড়ক নির্মাণকাজে (জুন ক্লোজিং) কোটি টাকা লুটপাট ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। অনিয়মের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় মাদ্রাজ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ছাত্রদল নেতা মেহেদী হাসান হৃদয়কে মারধর করেছে সংশ্লিষ্ট ঠিকাদার গ্রুপ। দুই দিন আগের ওই ঘটনায় শুক্রবার প্রতিবাদ জানান স্থানীয়রা। তারা এলাকায় গুণগতমান বজায় রেখে কাজ করার দাবি জানান। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম অলিউর ইসলাম জানান, অনিয়মের বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাননি। কেউ কেউ ঢালাওভাবে অভিযোগ করেন। এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা দেখা হবে বলে জানান ওই কর্মকর্তা। তবে স্থানীয়দের অভিযোগ, ওই কর্মকর্তার সঙ্গে সমঝোতা করেই এমন লুটপাটের কাজ চলছে। অর্থবছরের জুন ক্লোজিং-এ এবারও কোটি টাকার লুটপাট চলছে বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, কোনো প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না। তবে চরফ্যাশনের স্থানীয়রা জানান, এ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে তার পূর্বে কর্মস্থলে অনিয়মের অভিযোগে তিনি কারাগারে যান। তার বিরুদ্ধে দুদুকে মামলা হয়েছে। এদিকে চরফ্যাশনে যোগদানের পর ফের অনিয়মে জড়িত হচ্ছেন বলেও অভিযোগ ওঠে। চরনাজিমউদ্দিন ভুইয়া বাড়ি থেকে হানিফ মেম্বার বাড়ি পর্যন্ত ২ কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণে মাটি ফেলা হচ্ছিল। যে পরিমাণ মাটি দেওয়ার কথা, তা না করায় স্থানীয়রা এর প্রতিবাদ জানান। তাদের অভিযোগ, নামমাত্র মাটি ফেলেই বিল তুলে নেওয়ার পাঁয়তারা করেছে ঠিকাদার। ত্রাণ বিভাগের ওইসব কাজের কোনো তদারকি করা হচ্ছে না। অপরদিকে উপজেলার নজরুলনগর ইউনিয়নে গ্রামীণ রাস্তা নির্মাণ প্রকল্পে ইটের সলিং সড়ক নির্মাণে লুটপাটের অভিযোগ উঠেছে। ফলে নিম্নমানের কাজের জন্য ওইসব সড়ক চলাচল উপযোগী হবে না বলেও অভিযোগ করেন স্থানীয়রা।