হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident dated 21 May 2026 in which two village groups fought with traditional weapons, injuring over fifty people, including the Officer-in-Charge and two sub-inspectors. It is a physical clash, so it qualifies as relevant violence.

Reported by:JugantorSingle source
21/05/26•সুলতানশী-শরীফপুর গ্রাম

Killed

0

Injured

50

Summary

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকালে হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী-শরীফপুর গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ থামাতে গিয়ে সদর মডেল থানার ওসি জাহিদুল হকসহ দুই পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন, এবং অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

LocalsLaw Enforcement

Other actors

সুলতানশী গ্রামের ফারুক মিয়া (শিশুর পিতা)শরীফপুর গ্রামের ফারুক মিয়া (শিশুর পিতা)হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হকউপ-পরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তীএসআই সোহেল মাহমুদ

Tags

ClashFamily Feud

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals, Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 21/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/05/26open original ↗

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ওসিসহ আহত অর্ধশতাধিক Advertisement হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১৫ এএম ছবি: সংগৃহীত দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে হবিগঞ্জ সদর উপজেলায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) বিকালে উপজেলার সুলতানশী-শরীফপুর গ্রামের মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বেলা সাড়ে ৩টার দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার শিশু কন্যার মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দুই গ্রামবাসী দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক, উপ-পরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী, এসআই সোহেল মাহমুদসহ দুইপক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫), মোয়াজসহ (৪৫) অন্তত ২০ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।