চট্টগ্রামে ইটভাটার মালিকের চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি
Why this classification
This incident was classified as criminal violence in Chattogram. Parties reported: Unidentified Miscreants, SM Shahidullah. Reported by 2 sources.
Killed
0
Injured
0
Summary
চট্টগ্রামের হাটহাজারীতে ২০২৬ সালের ২৮ জুলাই রাতে এক ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও চার রাউন্ড গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। ব্যবসাসংক্রান্ত বিরোধের কারণে ঘটে যাওয়া এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 29/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় হালিমা বেগম (৭০) ও সানজিদা আক্তার পপি (২৬) নামের দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি জামাল উদ্দিন সুমন এখনো পলাতক। Advertisement মঙ্গলবার (২৮ জুলাই) রাতে নিহত মো. নেজাম উদ্দিনের (৩৮) স্ত্রী মোছাম্মৎ পারিয়া তানহা মাইমা বাদী হয়ে বোয়ালখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের ছোট ভাই মো. জামাল উদ্দিন সুমনকে (৩৬) প্রধান আসামি করা হয়েছে। এছাড়া শাশুড়ি হালিমা বেগম এবং দেবরের স্ত্রী সানজিদা আক্তার পপিকেও আসামি করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরার ঘোষখীল গ্রামের আছু তালুকদার বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। পারিবারিক বিরোধের একপর্যায়ে কোদালের আঘাতে নিহত হন মুদি দোকানদার নেজাম উদ্দিন। তিনি ওই এলাকার মৃত আবদুল হালিমের বড় ছেলে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মামলা দায়েরের পর গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক জামাল উদ্দিন সুমনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
চট্টগ্রামে ইটভাটার মালিকের চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি
গুলির শব্দে এগিয়ে আসেন এলাকাবাসী। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। গতকাল রাতে চট্টগ্রামের হাটহাজারীতেছবি: সংগৃহীত চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং গুলি করার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মেখল ইউনিয়নের ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। ওই ব্যবসায়ীর নাম এস এম শহীদুল্লাহ। তিনি চট্টগ্রামের রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার এস এম শফির ছেলে। রাউজানে একাধিক ইটভাটা রয়েছে তাঁর। পুলিশ সূত্রে জানা গেছে, এস এম শহীদুল্লাহ চট্টগ্রাম নগরে নিজের ব্যবসায়িক কাজ শেষে একটি এসইউভি (জিপ) নিয়ে বাড়িতে ফিরছিলেন। গাড়িটির চালকের আসনে ছিলেন তিনি। ইছাপুর বাজারের চারা বটতল এলাকা অতিক্রমের সময় দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে তাঁর গাড়িটি আটকানোর চেষ্টা করে। পরে গাড়ি লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে তারা। গুলির শব্দে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এস এম শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর সম্প্রতি আরও কয়েকবার হামলা করেছে সন্ত্রাসীরা। মূলত আমার ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করে তারা আমাকে টার্গেট করেছে। সন্ত্রাসীরা এর আগে আমার বাড়িঘরেও হামলা করেছে।’ দুর্বৃত্তদের ছোড়া ইটপাটকেলে গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। গতকাল রাতে তোলাছবি: সংগৃহীত জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ প্রথম আলোকে বলেন, চলন্ত একটি গাড়িতে গুলি করার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন চট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগগুলি
