মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা
Why this classification
This is a valid, recent incident: on 23 April 2026 a father killed his adult son by cutting his throat with a knife during a fight that began when the drug-addicted son attacked him. One person died, so it is classified as a murder within Bangladesh.
Killed
1
Injured
0
Summary
কুমিল্লার লালমাই উপজেলায় মাদকাসক্ত ছেলে কাজী মোহাম্মদ উল্লা মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর ও ছুরি নিয়ে হামলা চালালে বাবা হিরন মিয়া ছুরি কেড়ে নিয়ে তার গলায় আঘাত করেন, যাতে ঘটনাস্থলেই ছেলের মৃত্যু হয়। ঘটনাটি ২৩ এপ্রিল ২০২৬ বিকালে ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে ঘটে এবং পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা
মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা Advertisement কুমিল্লা ব্যুরো প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম ফাইল ছবি। কুমিল্লার লালমাইয়ে কাজী মোহাম্মদ উল্লাহ নামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাত থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে ছেলেকেই গলা কেটে হত্যা করলেন বাবা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের রামপুর কাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কাজী মোহাম্মদ উল্লা (৪০) ওই গ্রামের কাজী হিরন মিয়ার (৭০) তৃতীয় ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পিতা-মাতাকে মারধর, বড় ভাইয়ের স্ত্রীদের যৌন হয়রানিসহ মাদকাসক্তের অভিযোগে অনুমানিক তিন মাস আগে মোহাম্মদ উল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলে পাঠায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু। গত ২ এপ্রিল তিনি জেল থেকে মুক্তি পেয়ে পরিবারের সদস্যদের পুনরায় হয়রানি ও গালাগালি শুরু করেন। আজ বৃহস্পতিবার বিকালে মাদকের টাকা চেয়ে না পেয়ে মোহাম্মদ উল্লা নিজের পিতাকে ঘরের দেয়ালে চেপে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে একটি ধারালো ছুরি নিয়ে বাবাকে হত্যা করতে ছুটে গেলে বাবা উল্টো তাকে ধাক্কা দিলে ঘরের বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন মোহাম্মদ উল্লা। তখন ক্ষুব্ধ হয়ে ছেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে হিরন মিয়া ছেলের গলায় ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, ছেলেকে গলা কেটে হত্যার পর বাবা হিরন মিয়া নিজেই থানায় ফোন করে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
