মেঘনায় একজনকে কুপিয়ে হত্যা যুবলীগ নেতার, আহত ৪
Why this classification
This is a single, specific incident from 8 May 2026 in which a Jubo League leader and his brother-in-law stabbed a man named Delowar Hossain Mridha to death in Meghna, Comilla, during a road-related land dispute. At least four people were injured in the clash that followed, so it qualifies as violence.
Killed
1
Injured
4
Summary
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতলি গ্রামে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে ৮ মে ২০২৬ (শুক্রবার) গভীর রাতে যুবলীগ নেতা নাসির উদ্দীন ও তার শ্যালক হালিম দেলোয়ার হোসেন মৃধাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হন এবং এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Awami League
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মেঘনায় একজনকে কুপিয়ে হত্যা যুবলীগ নেতার, আহত ৪
রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ মেঘনায় একজনকে কুপিয়ে হত্যা যুবলীগ নেতার, আহত ৪ Advertisement কুমিল্লা উত্তর প্রতিনিধি প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দেলোয়ার হোসেন মৃধা (৩৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার গভীর রাতে নিহতের বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- নিহত দেলোয়ারের বড় ভাই আব্দুল আজিজ মৃধা ও হায়দার আলীর ছেলে কামাল। অপরপক্ষের আহতরা হলেন মৃত ওসমান মিয়ার ছেলে ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এবং তার শ্যালক মো. হালিম। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেঘনা থানা পুলিশ তুলাতলি গ্রামে অবস্থান করছে। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সালামের বাড়ির পাশে গ্রামবাসীর সুবিধার্থে একটি কাঁচা রাস্তা নির্মাণের উদ্যোগ নেন ইউপি সদস্য ও যুবলীগ নেতা নাসির উদ্দীন। তবে রাস্তার কিছু অংশ বাতেন মৃধার জায়গার ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিবেশী আলী আহম্মেদের বাড়িতে সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে শালিসের আয়োজন করা হয়। সেখানে বাতেনের পক্ষের কেউ উপস্থিত হননি। পরে রাত পৌনে ১২টার দিকে শালিসে উপস্থিত যুবলীগ নেতা নাসির ও তার শ্যালক হালিম বাড়ি ফেরার পথে বাতেনের ছোট ভাই দেলোয়ারকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তার চিৎকার শুনে বাতেনসহ লোকজন ছুটে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ঢামেক হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার মৃত আব্দুল খালেক মৃধার ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার বলেন, বাতেন মৃধা নামের একজন রাস্তা নিয়ে বিরোধের বিষয়টি লিখিত আকারে আমার কাছে জানিয়েছিলেন। আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) ঘটনাস্থলে পাঠিয়েছিলাম। তিনি সরেজমিনে পরিদর্শন করে বলেন, অভিযোগকারীর জমির ওপর দিয়ে রাস্তা হচ্ছে না। তবে ওই এলাকার অনেকেই চান রাস্তাটি হোক। এ বিষয়ে জানতে শালিসি বৈঠকের আয়োজক আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মেঘনা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, দেলোয়ার মৃধার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখনও সেখানেই আছি। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লাশ দাফনের প্রক্রিয়া চলছে।
