মেহেরপুরে তেল পাম্পে হামলা-ভাঙচুর
Why this classification
A group of 10 to 15 local youths, later described as more than 50 motorcycle riders, forced their way to the front of a fuel station queue and attacked the staff who objected. They then vandalised the station on 19 April 2026. No deaths or injuries were reported.
Killed
0
Injured
0
Summary
মেহেরপুর শহরের কাথুলী সড়কে অবস্থিত জেড কে ফিলিং স্টেশনে ১০-১৫ জন উচ্ছৃঙ্খল যুবক সারি না মেনে জোর করে তেল নিতে চাইলে বাধা দেওয়ায় তারা হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। ঘটনাটি ২০২৬ সালের ১৯ এপ্রিল, রোববার দুপুরে ঘটে এবং পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মেহেরপুরে তেল পাম্পে হামলা-ভাঙচুর
মেহেরপুর শহরের একটি তেল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে শহরের কাথুলী সড়কে অবস্থিত জেড কে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি উচ্ছৃঙ্খল যুবক হঠাৎ করে পাম্পে এসে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা করে। এ সময় পাম্পে অন্যান্য গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে নিয়ম অনুযায়ী তেল নিচ্ছিলেন। কিন্তু ওই যুবকরা লাইনের তোয়াক্কা না করে তেল দাবি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা পাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন। জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মেহেরপুর মাঠপাড়া ও নতুনপাড়ার কিছু যুবক প্রায়ই পাম্পে এসে সিরিয়াল ভেঙে জোর করে তেল নিতে চায় এবং প্রায়ই অশান্ত পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনার দিন প্রায় ৫০টির বেশি মোটরসাইকেল নিয়ে তারা একযোগে পাম্পে আসে এবং সিরিয়াল না মেনে তেল নিতে চাপ সৃষ্টি করে। এতে বাধা দিলে তারা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। তিনি আরও বলেন, এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আরএআর
