আদালত চত্বরে গুলি: দুই মামলায় আসামি ১৩
Why this classification
This is a single, specific incident on Sunday, 24 May 2026, in which unidentified attackers fired shots at a BNP leader outside a court in Cox's Bazar. Two people were wounded, and police have registered two cases against 13 named suspects.
Killed
0
Injured
2
Summary
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গত রোববার (২৪ মে ২০২৬) সকালে আদালত থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে গুলি চালায়। এতে লিয়াকত আলী ও তাঁর চাচাতো ভাই মোহাম্মদ মঈন উদ্দিন আহত হন, এবং ঘটনার পর দুটি মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
আদালত চত্বরে গুলি: দুই মামলায় আসামি ১৩
আদালত চত্বরে গুলি: দুই মামলায় আসামি ১৩ ফাইল ছবি কক্সবাজার প্রতিনিধি প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৭:০৭ কক্সবাজার জেলা আদালত চত্বরে গুলির ঘটনায় দ্রুত বিচার আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার বাদী ঝিলংজা ইউনিয়ন বিএনপির নেতা লিয়াকত আলী। এ মামলায় গ্রেপ্তার জিয়াউল হক জিকুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জিয়াউল হক জিকু কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কালিরছড়া এলাকার আবদুল গণির ছেলে। অপর আসামিরা লিংক রোড এলাকার বাসিন্দা। তারা হলেন মাহামুদুল হক, আবদুল খালেক, সাহাবউদ্দিন, শামশুউদ্দিন ও মো. জসিম উদ্দিন। এজাহারে লিয়াকত আলী উল্লেখ করেন, অপরাধের প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। অন্যদিকে অস্ত্র আইনে দায়ের করা মামলার বাদী কক্সবাজার সদর মডেল থানার এসআই মো. রুহুল আমিন। এ মামলাতেও প্রধান আসামি করা হয়েছে গ্রেপ্তার জিয়াউল হক জিকুকে। এছাড়া সাতজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন-মোহাম্মদ জাহেদ, মো. মেহেদী, সামসুল আলম বাপ্পী, রহিম, গিয়াস উদ্দিন ও দেলোয়ার হোসেন। জানা গেছে, গত রোববার সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহযোগীদের নিয়ে আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় লিয়াকত আলী ও তার চাচাতো ভাই মোহাম্মদ মঈন উদ্দিন আহত হন। পরে মঈন উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনার সময় উভয় পক্ষের কয়েকজনের হাতে অস্ত্র ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় ১৩ আসামি
আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় ১৩ আসামি Advertisement কক্সবাজার প্রতিনিধি প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:০৪ পিএম কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া দুই মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ আটক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী মেম্বারকে ঘিরে আট মাসের ব্যবধানে দ্বিতীয় দফা সশস্ত্র হামলার ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী লিয়াকত আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। পুলিশ জানিয়েছে, দুই মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, হামলার পেছনের কারণ এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার জিয়ার কাছ থেকে বিদেশি পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি এবং দুইটি ম্যাগাজিন জব্দ করা হয়। ওসি আরও জানান, জিয়াকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে গুলির ঘটনা ঘটে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অন্তত সাত রাউন্ড গুলির শব্দে মুহূর্তেই আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
