এক ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত
Why this classification
An armed gang tried to break into a house in Barlekha, Moulvibazar, and one robber was shot dead, apparently by a bullet fired by his own companion at the homeowner's relative. This is a concrete violent incident with a confirmed death, so it qualifies as violence.
Killed
1
Injured
0
Summary
মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে সাইফুল ইসলামের মাথায় লাগে এবং তাঁর মৃত্যু হয়। অন্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ফেলে পালিয়ে যায় এবং পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
এক ডাকাতের গুলিতে আরেক ডাকাত নিহত
মৌলভীবাজারের বড়লেখায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে নিজেদের ছোড়া গুলিতে আরেক ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন। ওই বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন এবং বাড়িটি দেখাশোনা করেন। সোমবার গভীর রাতে বৃষ্টির সময় একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত আব্দুল কুদ্দুসের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এ সময় গিয়াস উদ্দিন রান্নাঘরের দরজার গ্রিল ধরে রাখেন এবং পরিবারের সদস্যদের ফোনে খবর দিতে ও আশপাশের লোকজনকে জানাতে চিৎকার শুরু করেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকা একই দলের সদস্য সাইফুল ইসলামের মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ঘটনাস্থলেই ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বড়লেখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আরএআর
প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে সঙ্গীর গুলিতে ডাকাত নিহত
প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে সঙ্গীর গুলিতে ডাকাত নিহত Advertisement বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪৭ পিএম মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের এক সদস্যের ছোড়া গুলিতে নিজ দলের অপর সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাইফুল ইসলাম ওরফে ছয়ফুল (৩২)। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের ফজলুর রহমানের ছেলে। এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান প্রবাসীর নিকটাত্মীয় গিয়াস উদ্দিন। সকালে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় অজ্ঞাত পরিচয়ে থাকা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে বিকালে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আজমল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ, ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার বাড়িতে নিকটাত্মীয় গিয়াস উদ্দিন পরিবার নিয়ে বসবাস করেন এবং দেখাশোনা করেন। ঘটনার রাতে ভারি বর্ষণের সুযোগে একদল সশস্ত্র ডাকাত রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। দরজা ভাঙার শব্দে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এ সময় গিয়াস উদ্দিন দরজার গ্রিল ধরে রাখেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। একপর্যায়ে ডাকাত দলের এক সদস্য গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে অন্ধকারে ছোড়া গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দরজার সামনে থাকা ডাকাত সদস্য সাইফুল ইসলামের মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিস্থিতি বেগতিক দেখে অন্য ডাকাতরা গুলিবিদ্ধ সঙ্গীকে ফেলে দ্রুত পালিয়ে যায়। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, ঘটনাস্থল থেকে নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্য ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
