ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
Why this classification
The article details the discovery of a half‑decomposed body of an elderly man, indicating a homicide within the last 14 days in Bangladesh, which meets the definition of relevant violence.
Killed
1
Injured
0
Summary
সিদ্ধিরগঞ্জে গোদনাইল আরামবাগের ডোবার নিচে ৭৫ বছর বয়সী মোক্তার হোসেনের অর্ধগলিত দেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার জানায় তিনি ১২ জুন বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি এবং মৃত্যুর কারণ তদন্তাধীন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার Advertisement সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১৩ এএম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডোবা থেকে মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকায় থেকে এ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সরকারি (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোক্তার হোসেন গোদনাইল আরামবাগ এলাকার মৃত আরব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গোদনাইল আরামবাগ এলাকার মেহেদী হাসানের মালিকানাধীন ‘ইমন ইলেকট্রনিক্স’ নামের একটি দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার ভেতরে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তার পরিবার জানায়, মোক্তার হোসেন গত ১২ জুন বিকাল আনুমানিক ৫টার দিকে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা আরও জানায়, বেশ কিছুদিন আগে মোক্তার হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি স্বাভাবিক ছিল না এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পুলিশের ধারণা, গত ১২ জুন বিকাল থেকে ২৩ জুন সকাল পর্যন্ত যে কোনো সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১১ দিন আগে তার মৃত্যু হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
