চোরকে বেঁধে ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as mob justice / lynchings in Barishal. Parties reported: Local Villagers, Suspected Thief. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:JugantorSingle source
27/07/26•Kotoksthal Village, Barthi Union, Gournadi

Killed

0

Injured

1

Summary

বরিশালের গৌরনদীতে তালাবদ্ধ ভবনে চুরির সময় ইউসুফ হাওলাদার নামে এক চোরকে হাতেনাতে ধরে বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছে গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

74% · severity 3

Parties involved

Local VillagersSuspected Thief

Tags

LynchingVigilante JusticeThief Caught

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 27/07/26open original ↗

চোরকে বেঁধে ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বরিশালের গৌরনদীতে তালাবদ্ধ ভবনে চুরি করার সময় ইউসুফ হাওলাদার (২৫) নামে এক চোরকে হাতেনাতে আটকের পর বেঁধে মাথা ন্যাড়া করে দিয়েছেন উত্তেজিত গ্রামবাসী। সোমবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে চোরকে উদ্ধার করেছে। আটক ইউসুফ হাওলাদার (২৫) একই ইউনিয়নের বাগমারা গ্রামের রব হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, সোমবার (২৭ জুলাই) ফজরের পরপরই কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের ভবনের ব্যালকনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙে ভবনের ভেতর প্রবেশ করে চোর ইউসুফ। ভবনে কেউ না থাকায় এবং বাহির থেকে তালাবদ্ধ থাকায় ভবনের আলমিরা ও আসবাবপত্র তছনছ করে ফেলে। এ সময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি নিতে এসে ভবনের মধ্যে ভাঙচুরের শব্দ শুনতে পান। পরবর্তীতে লোকজন জড়ো হয়ে ওই ভবন থেকে চোর ইউসুফকে আটক করে বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, তালাবদ্ধ বাসায় চুরির সময় চোর ইউসুফকে গ্রামবাসী হাতেনাতে ধরে কিছু উত্তম-মধ্যম দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোর ইউসুফকে উদ্ধার করে গৌরনদী হাসপাতাল নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসেন। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ইউসুফের বিরুদ্ধে থানায় চুরির মামলা দেওয়া হয়েছে।