ইউএনওর ওপর হামলা : ২৫ জনের নাম উল্লেখ করে ২ শতাধিকের নামে মামলা

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident on 25 April 2026 in which a mob attacked the Debiganj UNO and his bodyguard, injuring the bodyguard and attempting to seize his government weapon. The UNO had to take refuge in a house until police rescued him, and the case names 25 people plus 200 to 300 unidentified suspects.

Reported by:Dhaka PostSamakalJugantorCorroborated · 3 sources
25/04/26•ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশন

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২৫ এপ্রিল (শনিবার) পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাউলাগঞ্জ এলাকার একটি ফিলিং স্টেশনে তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উত্তেজিত একদল লোক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাকের ওপর হামলা চালায় এবং তাঁর বডিগার্ডকে আহত করে সরকারি অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে। পরে পুলিশ ইউএনওকে উদ্ধার করে, এবং ২৫ জনের নাম ও ২০০-৩০০ অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

Upazila Nirbahi Officer (UNO) Sabuj Kumar BasakUNO's bodyguard TaibulUpazila administration peshkar Sirajul Islam (complainant)Debiganj Police Station OC Salim Malek

Affected infrastructure

Filling station (fuel sales suspended)

Tags

Vigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 26/04/26open original ↗

তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা

তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা শৃঙ্খলা ফেরাতে জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে ইউএনও। ছবি:ভিডিও থেকে নেওয়া পঞ্চগড় ও দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১৮:২৪ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ | ০৮:২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জে জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। এ সময় ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে মারধর করে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলেও জানা গেছে। এ ঘটনায় ওই আনসার সদস্য আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, জ্বালানি তেল নিতে সকালেই 'মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে' মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। কিন্তু লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। যাদের বৈধ কাগজপত্র ছিল তারা তেল নিতে পারছিলেন না। এক পর্যায়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পেরে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ইউএনওকে বিষয়টি জানায়। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যান ইউএনও সবুজ কুমার বসাক। তিনি কাগজপত্রবিহীন চালকদের লাইন ত্যাগ করার নির্দেশ দেন। পরে দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা করেন। এরপর হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল তেল পাম্পে এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর হামলা চালায়। এ সময় ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত এক আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আহত ওই আনসার সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের সহায়তায় পাশের একটি বাড়িতে আশ্রয় নেন ইউএনও। পরে দেবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ বিষয়ে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। কাগজপত্রবিহীন চালকদের লাইন ছাড়তে বলায় এবং দুইজনকে জরিমানা করায় হামলার ঘটনা ঘটে। আমার নিরাপত্তাকর্মীর অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ থাকবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source 2: Dhaka Post · 26/04/26open original ↗

ইউএনওর ওপর হামলা : ২৫ জনের নাম উল্লেখ করে ২ শতাধিকের নামে মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাকের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতেই দেবীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ফিলিং স্টেশনটিতে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার ভাউলাগঞ্জ এলাকার মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি তৈরি হলে সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে কাগজপত্রবিহীন চালকদের লাইনের বাইরে যেতে নির্দেশ দেন এবং দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা করেন। এরপরই উত্তেজিত একদল লোক মিছিল নিয়ে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইউএনওর বডিগার্ড তৈবুলের ওপরও চড়াও হয়ে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইউএনও পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা কার্যালয়ে নিয়ে যায়। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালেক জানান, মামলা রুজু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। নুর হাসান/আরকে

Source 3: Jugantor · 26/04/26open original ↗

পাম্পে জরিমানা করায় ইউএনওর ওপর হামলা

পাম্পে জরিমানা করায় ইউএনওর ওপর হামলা Advertisement পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ পঞ্চগড়ের দেবীগঞ্জে ভাউলাগঞ্জে পাম্পে দায়িত্ব পালনকালে ইউএনওর ওপর হামলা হয়েছে। শনিবার দুপুরে মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনের জন্য ওই পাম্পে যান ইউএনও সবুজ কুমার বসাক। এ সময় ২ জন মোটরসাইকেল চালকের মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫শ টাকা করে জরিমানা করেন। এ সময় লাইনে অপেক্ষামান ৪০/৫০ জন মোটরসাইকেল চালক হট্টগোল শুরু করে। একপর্যায়ে বিক্ষুদ্ধ মোটরসাইকেল চালকদের কয়েকজন ইউএনও এবং সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে। এ সময় তারা আনসার সদস্য তৈয়বুর রহমানকে কিলঘুসি দিয়ে তার সঙ্গে থাকা অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে কয়েকজন ইউএনওকে পাম্পের পার্শ্ববর্তী একটি বাড়িতে সরিয়ে নেয়। খবর পেয়ে ওসি সেলিম মালিক অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবুজ কুমার বসাক বলেন, কিছু বুঝে উঠার আগেই তারা আচমকা হামলা চালায়।