ধাওয়ায় চোরাকারবারির পা ভাঙায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ
Why this classification
This is a single, specific incident on 8 March 2026 in which a BGB member chasing smugglers at the Putia border caused one smuggler to break his leg. Villagers then attacked the BGB member, and other BGB members came with guns, leading to a physical clash.
Killed
0
Injured
1
Summary
কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ৮ মার্চ ২০২৬ দুপুরে চোরাই পণ্য আনার সময় বিজিবির ধাওয়ায় এক চোরাকারবারির পা ভাঙে। এরপর গ্রামবাসী এক বিজিবি সদস্যের ওপর হামলা চালায় এবং উদ্ধারের সময় বিজিবি সদস্যরা বন্দুক হাতে প্রস্তুত হলে সংঘর্ষ-ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ধাওয়ায় চোরাকারবারির পা ভাঙায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ
ধাওয়ায় চোরাকারবারির পা ভাঙায় গ্রামবাসীর সঙ্গে বিজিবির সংঘর্ষ Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে চোরাইপণ্য আনার সময় বিজিবির ধাওয়ায় এক চোরাকারবারির পা ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কসবা উপজেলার পুটিয়া সীমান্ত দিয়ে খাদলা গ্রামের কয়েকজন চোরাকারবারি ভারত থেকে চোরাইপণ্য নিয়ে সীমান্ত অতিক্রম করার সময় খাদলা বিজিবি ক্যাম্পের গোয়েন্দা শাখার (এফএস) এক সদস্য তাদের ধাওয়া করেন। ধাওয়ার সময় এক চোরাকারবারি মাটিতে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান এবং তার পা ভেঙে যায়। এ সময় গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি কাছাকাছি এক গ্রামপুলিশের বাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের অন্য সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে গ্রামবাসীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্দুক হাতে প্রস্তুতি নিলেও পরে ওই বিজিবি সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, চোরাই পণ্য নিয়ে ভারত থেকে আসার সময় বিজিবির একজন সদস্য তাদের ধাওয়া করলে একজন মাটিতে পড়ে গিয়ে পা ভেঙে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী ওই বিজিবি সদস্যের ওপর আক্রমণ চালায়। তিনি একটি ঘরে গিয়ে আত্মরক্ষা করেন। বন্দুক তাক করার বিষয়ে তিনি বলেন, গুলি করার জন্য নয়, বরং ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিজিবি সদস্যকে উদ্ধার করার জন্য অস্ত্র প্রস্তুত রাখা হয়েছিল। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
