নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Narail. Parties reported: Bhadrabila Villagers, Palaidanga Villagers. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloSingle source
03/07/26•Maharag, Bhadrabila, Narail Sadar

Killed

1

Injured

0

Summary

নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলার বিরোধের জেরে ২০২৬ সালের ৩ জুলাই মোস্তফা কাজী (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের কিশোরদের মধ্যকার বিরোধের জেরে এ হামলা ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 8

Parties involved

Bhadrabila VillagersPalaidanga Villagers

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 03/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 03/07/26open original ↗

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ

মোস্তফা কাজীকে হত্যার পর ঘটনাস্থলে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার বিকেলে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা বাজারের পাশে মহারাগ এলাকায়ছবি: প্রথম আলো চার দিন আগের ফুটবল খেলাকে কেন্দ্র নড়াইল সদর উপজেলায় হামলা চালিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তফা কাজী (৬৫)। তিনি সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজীর ছেলে। তবে মোস্তফা কাজী ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যবর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বাজার এলাকায় ভদ্রবিলা ও পাশের পলইডাঙ্গা গ্রামের কিশোরদের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে দুই দফায় এই বিরোধ মীমাংসার চেষ্টা করলেও তা হয়নি। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, মোস্তফা কাজী পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন। তবে তাঁর বাড়ি আগে পলইডাঙ্গায় ছিল। এ কারণে ফুটবলের বিরোধের জেরে আজ শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে অতর্কিত হামলা করে মোস্তফাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন ভদ্রবিলা এলাকার কয়েকজন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু বলেন, পুলিশের একাধিক ইউনিট ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজও চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হামলাঅপরাধকুপিয়ে হত্যানড়াইলফুটবলহত্যা