ঝিনাইদহে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

AI-classifiedconfidence 96%

Why this classification

The article reports a physical beating by locals that resulted in the death of Bilal Hossain, satisfying the criteria for relevant violence (mob justice) and occurring within the 14‑day window in Bangladesh.

Reported by:Dhaka PostSingle source
04/06/26•ঝিনুকমালা আবাসন

Killed

1

Injured

0

Summary

৪ জুন ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে স্থানীয়রা ৭ বছর বয়সী শিশুর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেনকে পিটিয়ে হত্যা করে। তিনি হাসপাতালে ভর্তি হয়ে সন্ধ্যায় মৃত্যুবরণ করেন।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

96% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

Bilal HossainDr. Uma IslamOC Gokul Chandra

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 04/06/26open original ↗

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন মাগুরার মহম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। ঝিনুকমালা আবাসনে তিনিও বসবাস করতেন। স্থানীয়রা জানান, বিকেলে আবাসনের ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বিল্লাল। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বিল্লাল পালানোর চেষ্টা করেন। বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেন কয়েকজন। সন্ধ্যায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যান। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, বিকেলে বিল্লাল হোসেন নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোকুল চন্দ্র জানান, শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আবাসনের বাসিন্দারা বিল্লালকে মারধর করেন। অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে শিশুটির পরিবার সদর থানায় বিল্লালকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। পরবর্তীতে বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সম্রাট হোসেন/আরএআর