রাণীনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

AI-classifiedconfidence 95%

Why this classification

A physical clash between two local groups on Saturday 16 May 2026 left 15 people injured, after a dispute at a village arbitration meeting over a second marriage and dowry escalated into pushing and then fighting. The incident is recent, involves concrete physical violence, and took place in Naogaon, Bangladesh.

Reported by:JugantorSingle source
16/05/26•ভান্ডারগ্রাম নওপুকুরিয়া গ্রাম, পারইল ইউনিয়ন, রাণীনগর উপজেলা

Killed

0

Injured

15

Summary

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম নওপুকুরিয়া গ্রামে ২০২৬ সালের ১৬ মে (শনিবার) গ্রাম্য সালিশ বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। দ্বিতীয় বিয়ে ও দেনমোহর নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি থেকে ধাক্কাধাক্কি এবং পরে সংঘর্ষ ঘটে, আহতদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আদম ফকিরএছাহক ফকিরকুদ্দুস কাজীজাহাঙ্গীর কাজীনুর ইসলাম কাজীহেলাল কাজীরেজাউল ইসলাম রাব্বানী কাজীফাহিম কাজীশিহাব কাজীআসমা খাতুনদিলবর কাজীইসরাফিল ফকিরজাহিদুল ফকিররিপন ফকিরআব্দুল মজিদ ফকিরজিয়াউর ফকির

Affected infrastructure

খলিয়ান (সালিশ বৈঠকের স্থান)

Tags

Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 16/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 17/05/26open original ↗

রাণীনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

সালিশে মতবিরোধ রাণীনগরে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫ Advertisement রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাণীনগরে গ্রাম্য সালিশে দ্বন্দ্বের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার পারইল ইউনিয়নের ভান্ডারগ্রাম নওপুকুরিয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের এছাহক ফকিরের ছেলে আদম ফকির বিদেশ থেকে গত ১৫ দিন আগে দেশে আসেন। তার ১ম স্ত্রী থাকার পরেও এক নারীকে ২য় বিয়ে করে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে দুদিন আগে ওই নারীকে নিয়ে বাড়িতে যান। এ ঘটনায় ওই নারী পক্ষের লোকজন শুক্রবার রাতে এছাহক ফকিরের খলিয়ানে সালিশ বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে মেয়ে পক্ষের লোকজন কাজী বংশের লোকজনকে সহায়তা করার জন্য ডেকে নেয়। এতে ১ম পক্ষের স্ত্রীর স্বজনরাও উপস্থিত ছিল। বৈঠকে ১ম স্ত্রীর বিয়ের কাবিন রেজিস্ট্রি না থাকায় তার পক্ষের লোকজন ২০ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাবিন রেজিস্ট্রির দাবি জানায়। পরে উভয়পক্ষের মধ্যে আলোচনা শেষে ১২ লাখ টাকা দেনমোহর ধার্য করে বৈঠকেই কাবিন রেজিস্ট্রি করা হয়। এর পরই কাজী বংশের লোকজন এবং এছাহক ফকিরের লোকজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে দুপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কুদ্দুস কাজী, জাহাঙ্গীর কাজী, নুর ইসলাম কাজী, হেলাল কাজী, রেজাউল ইসলাম রাব্বানী কাজী, ফাহিম কাজী, শিহাব কাজী, আসমা খাতুন ও দিলবর কাজী আহত হয়। অপর দিকে এছাহক ফকির পক্ষের এছাহক ফকির, ইসরাফিল ফকির, জাহিদুল ফকির, রিপন ফকির, আব্দুল মজিদ ফকির ও জিয়াউর ফকির আহত হয়েছেন।