লৌহজংয়ে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা
Why this classification
Two men were beaten to death by local residents over several hours after they were caught stealing electrical wire, so this is a real, recent act of deadly violence. The article describes one specific incident with named victims, and the event falls within the reporting window.
Killed
2
Injured
0
Summary
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘরিয়া এলাকায় মঙ্গলবার রাত দুইটার দিকে বিদ্যুতের তার চুরির অভিযোগে স্থানীয়রা সাগর (৩২) ও সানারুল (৩৪) নামের দুই যুবককে গাছের সঙ্গে বেঁধে রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় পিটিয়ে হত্যা করে। পুলিশ সকাল ৯টার দিকে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
95% · severity 9
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
লৌহজংয়ে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা
লৌহজংয়ে চুরির অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা Advertisement লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় লোকজনের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার সাতঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গোয়ালিমান্দ্রা বেদেপল্লি এলাকার মো. সাগর (৩২) ও সানারুল (৩৪)। স্থানীয়রা জানান, রাত দুইটার দিকে সাগর ও সানারুল সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বিদ্যুতের তার চুরি করে পালাচ্ছিলেন। তখন স্থানীয় এক মুরগির খামারি তাদের দুজনকে সন্দেহভাজন হিসাবে আটকান। পরে স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে সাগর ও সানারুলের কাছ থেকে চুরি করা বিদ্যুতের তার উদ্ধার করা হয়। এলাকায় বিভিন্ন সময় চুরি হওয়ায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের মারধর শুরু করেন। রাত থেকে সকাল পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে দফায় দফায় পিটুনি দেওয়া হয়। পুলিশ সকাল ৯টার দিকে সাগর ও সানারুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। লৌহজং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, হাসপাতালে আনার আগেই তারা মারা যান। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে। সাতঘরিয়ার এক বাসিন্দা বলেন, রাতে যখন দুজনকে আটক করে মারধর করা হচ্ছিল, তখন জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ঘটনাটি পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ রাতে উদ্ধার করতে যায়নি। সকালে যখন পুলিশ তাদের উদ্ধার করে, তখন অবস্থা খুব খারাপ ছিল। ভ্যানে তোলার পরই তারা মারা যান। লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম বলেন, রাতে নয়, সকাল ৯টার দিকে ৯৯৯-এর মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়েছে। দুজন পেশাদার চোর ছিলেন। তবে থানায় চুরির কোনো মামলা ছিল না।
