সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬
Why this classification
This is a physical clash in which at least six people from both sides were injured after a dispute over a haircut queue at a salon in Gangnalia Bazar, Magura, on 17 April 2026. It is a specific, recent incident with no political or group affiliation, and it is not a statistical summary, reaction, or historical account.
Killed
0
Injured
6
Summary
মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) দুপুরে একটি সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 6
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 17/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ, আহত ৬
মাগুরার সদর উপজেলার একটি সেলুনে চুল কাটার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার আঠারোখাদা ইউনিয়নের গাংনালিয়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাংনালিয়া বাজারের একটি সেলুনে চুল কাটার জন্য জুয়েল নামে এক যুবক আগে থেকেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় সোহাগ নামে আরেক যুবক সেলুনে এসে জরুরি কাজের কথা জানিয়ে আগে চুল কাটার অনুরোধ করেন। সেলুন কর্মী (পরামানিক) জানান, জুয়েলের সিরিয়াল আগে রয়েছে। পরে জুয়েলকে সিরিয়াল ছাড়ার অনুরোধ করা হলেও তিনি রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতরা হলেন— লুৎফর শেখ (৫০), সোহাগ (২৬), উকিল মোল্লা (৫৫), কাদের মোল্লা (২৪), জুয়েল মোল্লা (২৮) এবং আরাফাত (২৪)। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জুয়েল মোল্লা ও কাদের মোল্লা শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট পূর্বপাড়ার বাসিন্দা। অন্যদিকে আরাফাত গাংনালিয়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আঠারোখাদা ইউনিয়নের বিট অফিসার এসআই মনজুরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছিন জামান/এসএইচএ
