কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর, শ্যালক-দুলাভাই আটক

AI-classifiedconfidence 90%

Why this classification

Two men, Masum and Chhabit Molla, physically assaulted and beat traffic constable Asad at Rajbari's Railgate area on 28 April 2026 after he struck their easy-bike with a stick. Police detained both men at the scene, so this is a real, recent physical attack on a police officer.

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
28/04/26•১নং রেলগেট এলাকা, রাজবাড়ী শহর

Killed

0

Injured

0

Summary

মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় ইজিবাইক থেকে নেমে মাসুম ও ছাবিত মোল্লা ট্রাফিক কনস্টেবল আছাদকে লাঞ্ছিত ও মারপিট করেন। ঘটনার পর অন্য পুলিশ সদস্যরা দুজনকে আটক করে সদর থানায় নিয়ে আসে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

মাসুমছাবিত মোল্লাট্রাফিক কনস্টেবল আছাদসদর থানার ওসি উত্তম কুমার ঘোষ

Affected infrastructure

ইজিবাইক

Tags

Assault on PolicePhysical Altercation

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 28/04/26open original ↗

কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর, শ্যালক-দুলাভাই আটক

রাজবাড়ীতে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশ কনস্টেবলকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারপিটের ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। তারা সম্পর্কে শ্যালক ও দুলাভাই। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম (৩৩) ও বালিয়াকান্দি উপজেলার বহরপুর খালকোলা এলাকার বাচ্চু মোল্লার ছেলে ও আটক মাসুমের শ্যালক ছাবিত মোল্লা (২১)। পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাসুম ও ছাবিতসহ তার পরিবারের সদস্যরা আজ সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজবাড়ীতে আসে। পরে তারা ট্রেন থেকে নেমে ব্যাটারিচালিত ইজিবাইকে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। তাদের ইজিবাইকটি রেলগেট এলাকা অতিক্রম করার সময় সেখানে দায়িত্ব পালন করেছিলেন ট্রাফিক কনস্টেবল আছাদ। কনস্টেবল আছাদ তার দায়িত্ব পালনকালে ইজিবাইকে লাঠি দিয়ে আঘাত করলে ইজিবাইক থেকে নেমে কনস্টেবল আছাদকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তাকে মারপিট করেন মাসুম ও ছাবিত। পরে পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা মাসুম ও ছাবিতকে আটক করে সদর থানা পুলিশকে খবর দেয়। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কর্তব্যরত অবস্থায় আমাদের এক পুলিশ সদস্যের গায়ে হাত তোলায় দুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। মীর সামসুজ্জামান সৌরভ/এমএএস

Source 2: Jugantor · 29/04/26open original ↗

ঝড়ের মধ্যে দুই স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, অটোরিকশাচালক গ্রেফতার

ঝড়ের মধ্যে দুই স্কুল ছাত্রীকে যৌন নিপীড়ন, অটোরিকশাচালক গ্রেফতার Advertisement গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পিএম গ্রেফতার মজনু মিয়া (৩৮)। ছবি: যুগান্তর রাজবাড়ীর গোয়ালন্দে ৬ষ্ঠ শ্রেণির দুই স্কুল ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মজনু মিয়া (৩৮) নামে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে গোয়ালন্দ বাজার আড়ৎপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার মজনু মিয়া গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের মসজিদ পাড়ার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ওই দুই ছাত্রী শহরের একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। গতকাল মঙ্গলবার বিকালে স্কুল শেষে বাড়ি ফেরার জন্য তারা স্কুলের সামনে থেকে মজনু মিয়ার অটোরিকশায় ওঠে। পথে আড়ৎপট্টি এলাকায় পৌঁছলে প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় চালক অটোরিকশার পর্দা আটকে দিয়ে রাস্তার একপাশে অবস্থান নেয়। এ সময় সুযোগ পেয়ে ওই চালক ছাত্রীদের জড়িয়ে ধরে অশোভন আচরণ করতে থাকে। এ সময় ছাত্রীরা নিজেদের রক্ষায় ঝড়-বৃষ্টির মধ্যে অটোরিকশা থেকে জোর করে নেমে পড়ে এবং অন্য গাড়িতে করে বাড়ি পৌঁছে অভিভাবকদের কাছে ঘটনার বিস্তারিত জানায়।  পরে বিক্ষুব্ধ অভিভাবকরা স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যার দিকে গোয়ালন্দ বাজার হতে ওই চালককে ধরে থানায় সোপর্দ করে। গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, দুই স্কুল ছাত্রীকে যৌন নিপিড়নের ঘটনায় এক অভিভাবক নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেফতার করে বুধবার দুপুরে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।