বোরহানউদ্দিনে চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা

AI-classifiedconfidence 85%

Why this classification

A group of rivals allegedly attacked the victim on Wednesday, 25 March 2026, in an attempt to seize his land after he refused to pay extortion money. The police investigating officer has confirmed that crops on the land were destroyed, so this is a concrete, recent violent incident in Bangladesh. The 2014 attack mentioned in the article is historical background and was not counted as a separate event.

Reported by:JugantorSingle source
25/03/26•দক্ষিণ বাটামারা, ৭ নম্বর ওয়ার্ড, বড়মানিকা

Killed

0

Injured

0

Summary

ভোলার বোরহানউদ্দিনের বড়মানিকায় বুধবার (২৫ মার্চ ২০২৬) প্রতিপক্ষ জমি দখলের জন্য ব্যবসায়ী আবু তাহেরের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, চাঁদা না দেওয়ায় এই হামলা হয় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, আর তদন্তে জমির ফসল নষ্টের সত্যতা পাওয়া গেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আবু তাহের (চুন্নু)আ. রশিদ গংআ. মালেকরিয়াজরাসেলবোরহানউদ্দিন থানার এএসআই ছোবাহান

Affected infrastructure

জমির ফসল

Tags

Land DisputeExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 28/03/26open original ↗

বোরহানউদ্দিনে চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা

বোরহানউদ্দিনে চাঁদা না দেওয়ায় জমি দখলের চেষ্টা Advertisement বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাটামারায় চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের জমি জবর দখল চেষ্টার অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেস ক্লাবে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ করেন ভুক্তভোগী আবু তাহের (চুন্নু)। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, ২০০৭ সালে কুড়ালিয়া মৌজায় ৬৬ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘ দিন ধরে ভোগ দখল করছেন। একই মালিক হতে প্রতিপক্ষ গ্রুপ আ. রশিদ, আ. মালেক, রিয়াজ ও রাসেল গং ৯৭ শতাংশ জমি ক্রয় করে। প্রতিপক্ষ ২০১৪ সালের ১৫ মে দা, বঁটি, রড নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে তাদের দখলীয় জমি দখলের জন্য চেষ্টা করে। ওই সময় চুন্নুর ভাতিজির পায়ের রগ কাটে ও হাত ভেঙে দেয় তারা। ওই ঘটনার মামলায় আদালতে দোষীদের সাজা হয়। এরপর এক দশক তাদের জমিতে তারা আসেনি। ২০২৪ সালে ৫ আগস্টের পর সন্ত্রাসী আ. রশিদ গং দেশীয় অস্ত্রসহ দলবল নিয়ে ফের তাদের জমি দখলের চেষ্টা করলে স্থানীয় নেতাকে বিষয়টি জানালে সালিশ বিচারে উভয় পক্ষকে যার যার অবস্থানে থাকার নির্দেশ দেন। ওই নির্দেশ অমান্য করে বুধবার পুনরায় তাদের ওপর হামলা করে জমি দখলের চেষ্টা করে। তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ তাদের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তদন্তকারী কর্মকর্তা বোরহানউদ্দিন থানার এএসআই ছোবাহান জানান, তদন্তে জমির ফসলাদি নষ্ট করার সত্যতা পাওয়া গেছে।