বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্তের নির্দেশ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a physical altercation and scuffle between two teachers inside a school office due to a family dispute. Although it is a minor physical clash without serious reported injuries or political motive, it constitutes a violent incident of domestic/personal dispute nature.

Reported by:Prothom AloSingle source
04/10/26•Akta Government Primary School

Killed

0

Injured

0

Summary

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে পারিবারিক বিরোধের জেরে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক (স্বামী-স্ত্রী) মারামারিতে জড়িয়ে পড়েন। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 2

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Afzal HossainAsma BegumNasima AktarMohammad Mosaraf HossainShafiqul Islam

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Prothom Alo · 14/10/26open original ↗

বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ঘটনা তদন্তের নির্দেশ

প্রতীকী ছবি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে দুই শিক্ষকের ধস্তাধস্তি ও মারামারির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনা তদন্তে নেমেছে প্রাথমিক শিক্ষা বিভাগ। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ভিডিওটি ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা–সমালোচনা শুরু হয়। পরে আজ বুধবার সকালে তদন্তের নির্দেশ জারি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই শিক্ষকের মারামারির ঘটনায় উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সকালে তাঁকে এ নির্দেশ দেওয়া হয়। বিকেলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে লিখিত ব্যবস্থা নেওয়া হবে। আরও পড়ুন স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ১৯ ঘণ্টা আগে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি প্রধান শিক্ষক আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগমের মধ্যে মারামারি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জানা গেছে, মারামারিতে জড়ানো দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধের জেরে তাঁরা মারামারিতে জড়ান। দুই শিক্ষকের মধ্যে মারামারির ঘটনা তদন্তে আজ দুপুরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বিদ্যালয়টিতে যান। তিনি শিক্ষক দম্পতির অন্য সহকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ১০ থেকে ১২ দিন আগে বিদ্যালয়ে মারামারি ও ধস্তাধস্তিতে জড়ান আফজাল হোসেন ও সহকারী শিক্ষক আসমা বেগম। তাঁদের বিয়ে হয় ২০০৪ সালে। তাঁদের সংসারে একটি মেয়ে আছেন। তিনি উচ্চমাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। প্রায় ১৪ বছর ধরে স্বামী-স্ত্রী আলাদা থাকেন। দুজনের মধ্যে মামলাও চলছে আদালতে। তাঁরা দুজনই ২০১১ সালের দিকে আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। এ বিষয়ে জানতে সহকারী শিক্ষক আসমা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। প্রধান শিক্ষক আফজাল হোসেন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মাঝেমধ্যে সেই বিরোধ বিদ্যালয় পর্যন্ত গড়ায়। ঘটনার দিনও এমন বিরোধের জেরে মারামারি হয়। তিনিই সহকর্মী শিক্ষকদের দিয়ে ভিডিও ধারণ করান। তিনি আরও বলেন, স্ত্রীর সঙ্গে তাঁর ১০ থেকে ১৫ বছরের বেশি সময় ধরে দূরত্ব রয়েছে। তবে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়নি। বিদ্যালয়ে এমন ঘটনা ঘটানো ঠিক হয়নি বলে স্বীকার করেন আফজাল হোসেন। দুই শিক্ষকের মধ্যে মারমারির ঘটনার ভিডিও ধারণ করেছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক নাছিমা আক্তার। তিনি বলেন, ‘তাঁদের (আফজাল হোসেন ও আসমা বেগম) মধ্যে মাঝেমধ্যেই পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাড়ির ঝামেলা স্কুলে গড়ায়। ওই দিন দুজনে মারামারি শুরু করলে হেড স্যার ভিডিও ধারণ করতে বলায় আমি ভিডিও করেছিলাম।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দুই শিক্ষক স্বামী-স্ত্রী। পারিবারিক বিরোধ বিদ্যালয়ে নিয়ে আসা ঠিক নয়। বিদ্যালয়ের ভেতরে এ ধরনের ঘটনা অসদাচরণ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শিক্ষকবিদ্যালয়মারামারিময়মনসিংহময়মনসিংহ বিভাগ