সিংগাইরে জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে কব্জি কর্তন
Why this classification
This is a specific, recent incident in Manikganj district in which the accused allegedly attacked two brothers with a machete during a land dispute, severing one victim's wrist and seriously wounding the other. Both victims were hospitalised, so the incident qualifies as violence.
Killed
0
Injured
2
Summary
মানিকগঞ্জের সিংগাইরে ২০২৬ সালের ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছ্যাঁনদার কোপে সোরহাব হোসেনের বাম হাতের কব্জি কেটে যায়। বাধা দিতে গেলে তার ছোট ভাই শাজাহানও কোপের শিকার হয়ে গুরুতর আহত হন এবং দুজনই ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সিংগাইরে জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে কব্জি কর্তন
সিংগাইরে জমির বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে কব্জি কর্তন Advertisement সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সিংগাইরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংদের ছ্যাঁনদার কোপে সোরহাব হোসেনের বাম হাতের কব্জি কাটা গেছে। শাজাহান নামে এক ব্যক্তির বাম হাতের আঙুল, ডান পায়ের গোড়ালি রক্তান্ত জখম হয়ে মারাত্মক আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন ওই গ্রামের মৃত জোজার আলীর ছেলে সোরহাব ও তার আপন ছোট ভাই শাজাহান। এ ঘটনায় ভুক্তভোগীরা শুক্রবার দিবাগত রাতে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন-জামির্ত্তা ইউনিয়নের রামচন্দ্রপুরের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী, আহাম্মদ, আব্দুল জব্বার ও পার্শ্ববর্তী চান্দহর ইউনিয়নের বাঘুলীর মৃত মোহাম্মদের ছেলে স্বপন। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সোরহাব হোসেনের সঙ্গে প্রতিপক্ষ মোহাম্মদ আলী গংদের দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী সোরহাব হোসেন এলাকার নাজুমদ্দিন ফকিরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষরা গালাগাল শুরু করে। গালমন্দের প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায়। তাদের ছ্যাঁনদার কোপে সোরহাব হোসেনের বাম হাতের কব্জি কাটা পড়ে, ডান হাতের আঙুল ভেঙে রক্তাক্ত জখম হয়। এ সময় তার ছোট ভাই শাজাহান এগিয়ে এলে তাকেও তার বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালিতে কোপ দিলে রক্তান্ত জখম হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। ভুক্তভোগীরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সরেজমিন শনিবার সকালে অভিযুক্তদের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্যও নেওয়া সম্ভব হয়নি। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এজাহার পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
