বিএনপি-জামায়াতের ৫ জন আহত

AI-classifiedconfidence 85%

Why this classification

A specific incident in Suhilpur Bazar, Brahmanbaria, on the night of Thursday 14 May 2026 is reported, where an Awami League-linked group ambushed BNP and Jamaat activists who were following their motorcycle procession. Five people were injured and treated at Brahmanbaria Sadar Hospital, so this is a concrete physical attack within the recent window.

Reported by:JugantorSingle source
14/05/26•সুহিলপুর বাজার, শান্তিনগর এলাকা

Killed

0

Injured

5

Summary

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে ঘিরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Awami League

Victim side

BNPJamaat

Other actors

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিনজেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদছাত্রদল কর্মী জসিমশাহীনুল ইসলাম শাহীনজেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রোকন উদ্দিনজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলামসদর থানার ওসি শহিদুল ইসলাম

Tags

Rally ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 5

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP, Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 16/05/26open original ↗

বিএনপি-জামায়াতের ৫ জন আহত

বি. বাড়িয়ায় আ.লীগের হামলা বিএনপি-জামায়াতের ৫ জন আহত Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি ও জামায়াতের পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার সুহিলপুর বাজার এলাকায় এই হামলা হয়। আহতরা হলেন-জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহিম উদ্দিন ও জেলা নবীন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ, ছাত্রদল কর্মী জসিম, শাহীনুল ইসলাম শাহীন এবং জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রোকন উদ্দিন। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা জানান, সুহিলপুর ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে ঝটিকা মিছিল বের করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করে। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নিয়ে শান্তিনগর এলাকায় পৌঁছালে ওতপেতে থাকা কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে খবর পেয়ে শুক্রবার সকালে হাসপাতালে আহতদের দেখতে যান ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি জানান, পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় দাবি জানান। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের কারণে ছাত্রলীগের বিরুদ্ধে মামলা হয়েছে। আর জামায়াত-বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি তদন্তাধীন।