চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
Why this classification
This is a valid violent incident dated 16 April 2026 in which a businessman's son was lured to a meeting, severely beaten, had his motorcycle damaged, and lost his phone and cash after refusing or failing to pay extortion money. The accused include a Chhatra Dal leader, and the reported injury and robbery make this a concrete, recent, single incident in Bangladesh.
Killed
0
Injured
1
Summary
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ১৬ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার) বিকালে চাঁদা দাবির জেরে ব্যবসায়ী ওমর ফারুককে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়, মোটরসাইকেল ভাঙচুর ও মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ আলম মাসুমও রয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 16/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে Advertisement লামা (বান্দরবান) প্রতিনিধি প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম ছবি: যুগান্তর বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে রাবার ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের এক নেতাসহ একটি চক্রের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে এ ঘটনায় আব্দুস সবুর বাবুল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলায় মো. ওমর ফারুক নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ফারুক স্থানীয় ব্যবসায়ী আব্দুস সবুর বাবুলের ছেলে। অভিযুক্ত মাহফুজ আলম মাসুম বান্দরবানের লামা উপজেলার আজিজনগর সাংগঠনিক থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। অন্য অভিযুক্তরা হলেন— কোরবান আলী প্রকাশ রাজা মিয়া (২৪), মনির হোসেন মজলু (৩৫), মো. লিটন (৩০) ও রফিকুল ইসলাম। তারা সবাই আজিজনগর ইউনিয়নের বাসিন্দা। ভুক্তভোগী আব্দুস সবুর বাবুল জানান, দীর্ঘদিন ধরে তাদের রাবার ব্যবসা চলছে। প্রবাসে থাকা ছেলেদের অনুপস্থিতিতে বড় ছেলে ওমর ফারুক দেশে এসে ব্যবসা দেখাশোনা করেন। এ সময় একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি করে এবং চাপের মুখে কিছু টাকা দিতে বাধ্য হন। সম্প্রতি আবারও মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। পরে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে তার ছেলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা মারধর করে গুরুতর আহত করার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করে এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। লামা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, এ ঘটনার একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি।
