রাস্তার গাইডওয়াল ভেঙে ইট-খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

AI-classifiedconfidence 85%

Why this classification

A Jubo Dal leader allegedly destroyed a government-funded roadside guidewall and carried off its bricks and poles to his house, then intimidated locals who objected. This is a concrete act of vandalism with threats against residents on 8 March 2026, so it qualifies as violence, though no one was physically hurt.

Reported by:JugantorSingle source
08/03/26•চর শৌলমারী ইউনিয়ন সংলগ্ন চৌরাস্তা মোড়

Killed

0

Injured

0

Summary

কুড়িগ্রামের রাজিবপুরে ৮ মার্চ ২০২৬ (রোববার) চর শৌলমারী ইউনিয়নের চৌরাস্তা মোড়ে উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত গাইডওয়াল ভেঙে ইট ও খুঁটি নিজ বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা হাবিবুর রহমান হবির বিরুদ্ধে। বাধা দিতে গেলে স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

হাবিবুর রহমান হবি (চর শৌলমারী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক)

Affected infrastructure

গাইডওয়াল (রাস্তার স্লোপে নির্মিত)ইটখুঁটি

Tags

Land Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/03/26open original ↗

রাস্তার গাইডওয়াল ভেঙে ইট-খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

রাস্তার গাইডওয়াল ভেঙে ইট-খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে Advertisement রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:৫৩ পিএম রাস্তার স্লোপে নির্মাণকৃত গাইডওয়াল ভেঙে ইট ও খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ছবি: যুগান্তর কুড়িগ্রামের রাজিবপুরে রাস্তার স্লোপে নির্মাণকৃত গাইডওয়াল ভেঙে ইট ও খুঁটি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। রোববার (৮ মার্চ) উপজেলার চর শৌলমারী ইউনিয়ন সংলগ্ন চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। উপজেলা পরিষদ উন্নয়ন খাত (থোকবরাদ্দ) কর্মসূচির অর্থে নির্মাণকৃত গাইডওয়াল থেকে ইট খুলে নিয়ে যান হাবিবুর রহমান হবি। তিনি চর শৌলমারী ইউনিয়নের যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরের উপজেলা পরিষদ উন্নয়ন খাত (থোকবরাদ্দ) কর্মসূচির আওতায় উপজেলা পরিষদের বরাদ্দকৃত ৩ লাখ টাকা ব্যয়ে চর শৌলমারী ইউনিয়ন সংলগ্ন চৌরাস্তা মোড়ে ৪ মাস আগে গাইডওয়ালটি নির্মাণ করা হয়। প্রকল্পের বরাদ্দের টাকা প্রথম কিস্তি উত্তোলন করা হয়েছে এবং দ্বিতীয় কিস্তি উত্তোলন করা হয়নি। প্রকল্পের সভাপতি হলেন চর শৌলমারী ইউপি সদস্য সমসের আলী মাদার। অভিযোগে আরও জানা যায়, বিএনপির প্রভাব ও ক্ষমতার দাপট খাটিয়ে গাইডওয়ালের ইট ও খুঁটি ভেঙে তিনি নিজ বাড়িতে নিয়ে যান। এ নিয়ে স্থানীয়রা বাধা দিলে হবি তাদের সঙ্গে খারাপ আচরণ করেন ও নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। এ বিষয়ে হবি বলেন, আমার জমিতে মাটি ভরাট করে বিল্ডিং নির্মাণ করব। গাইডওয়াল ভেঙে ফেলা হয়েছে এবং ইট ও খুঁটি আমার বাড়িতে রাখা হয়েছে। রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ বলেন, তার (যুবদল নেতা হাবিবুর রহমান হবি) বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তরাপরেও বিষয়টি খোঁজ নিয়ে জানাচ্ছি। চরশৌলমারী ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো. সহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাকে কিছুই জানানো হয়নি। খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। রৌমারী উপসহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম খোকন বলেন, বিষয়টি আমি জানি না। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।