সাভারে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজন আহত
Why this classification
The article reports a recent arson incident in Savar that injured five people, with no involvement of political parties or other excluded categories, so it is classified as violence and marked as valid.
Killed
0
Injured
5
Summary
সাভারের হেমায়েতপুরে রঙ মিশানোর কেমিক্যালের কারখানায় অগ্নিকাণ্ডে চারজন ফায়ার ফাইটার ও একজন স্থানীয় আহত হন। আহত মশিউর রহমানকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
94% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 26/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫
সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ Advertisement যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:২৩ এএম সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। সাভার থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন রঙ মিশানোর কেমিক্যালের একটি কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) ভোররাতে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শহিদুল্লা হাউজিংয়ের একটি ছয়তলা ভবনে লাগা আগুন সকাল ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়। কারখানার লোকজনের দাবি, বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখনো বিষয়টি নিশ্চিত করেনি। পুলিশ সূত্রে জানা গেছে, রঙ মিশানোর কেমিক্যালের একটি বড় কারখানায় আগুন লাগে। আশপাশের লোকজন আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের চার ফায়ার ফাইটারসহ পাঁচজন আহত হন। আহতরা হলেন ফায়ার ফাইটার মো. শামীম, মো. উজ্জ্বল, মো. ওমর ফারুক, টিম লিডার মনোয়ার হোসেন এবং স্থানীয় বাসিন্দা মশিউর রহমান। গুরুতর আহত মশিউর রহমানকে (৪০) সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। সাভার ফায়ার সার্ভিসের টিম লিডার মনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়। কেমিক্যাল গুদামে আগুন লাগায় ঘন ঘন বিস্ফোরণে তাদের চারজন ফায়ার ফাইটার আহত হন। সবার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, সকাল ৭টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে কার্যক্রম শেষ করা হয়েছে। পরবর্তী তদন্তের মাধ্যমে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
