দর্শনায় দুইজনকে পুশইন করা

AI-classifiedconfidence 93%

Why this classification

The article describes a physical push by Indian BSF on Bangladeshi civilians with no political party participation, so it is not political violence; however it meets the criteria for a valid violent incident.

Reported by:JugantorSingle source
23/07/26•দর্শনা সীমান্তের ৭৬নং মেইল পিলার

Killed

0

Injured

0

Summary

বিএসএফ চুয়াডাঙ্গা সীমান্তে দুইজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে, তবে বিজিবির হস্তক্ষেপে তা রোধ করা হয়। ঘটনা বৃহস্পতিবার ভোর ৪টায় ঘটেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 2

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

বিএসএফবিজিবিমেজর তোয়াসীন হাবীব হাসান

Tags

Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/07/26open original ↗

জীবননগরে দুজনকে পুশইন দর্শনায় প্রতিরোধ

জীবননগরে দুজনকে পুশইন দর্শনায় প্রতিরোধ মৌলভীবাজারে বাঁধ মেরামতে বাধা বিএসএফের Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চুয়াডাঙ্গা সীমান্তে দুজনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আরেকটি ঘটনায় নারী-শিশুসহ পাঁচজনকে পুশইনচেষ্টা রুখে দিয়েছে বিজিবি। অন্যদিকে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামতে বাধা দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এতে বন্যার আতঙ্কে ভুগছে নদীতীরবর্তী কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো খবর-চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে দুজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এছাড়া দামুড়হুদার দর্শনা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ পাঁচজনকে পুশইন চেষ্টা করলে বিএসএফ তা রুখে দেয়। বৃহস্পতিবার ভোর ৪টায় দর্শনা সীমান্তের ৭৬নং মেইল পিলারের কাছে তাদের নিয়ে অবস্থান করছিল বিএসএফ। বিজিবির তৎপরতায় সে চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান। নদীরক্ষা বাঁধ মেরামতে বাধা বিএসএফের মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার মনু এবং ধলাই নদীর কয়েকটি স্থানে বিএসএফের বাধায় নদী প্রতিরক্ষা বাঁধ মেরামত বন্ধ হয়ে গেছে। এতে নদীতীরবর্তী কয়েক লাখ মানুষ চরম অনিশ্চয়তা ও বন্যা আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন। এ ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, বিএসএফের বাধায় কাজ বন্ধ রয়েছে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম, নিশ্চিন্তপুর, তেলিবিল ও বাগজুরসহ চারটি স্থানে। মেরামত এলাকার দৈর্ঘ্য ১২০০ মিটার। ঠিকাদারি প্রতিষ্ঠান সিসি ব্লক ও জিও ব্যাগ তৈরির কাজ সম্পন্ন করে রাখলেও কাজ বন্ধ রয়েছে। এছাড়া কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর, আদমপুর ও আলীনগর ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের মানুষ বন্যার আতঙ্কে রয়েছে। কারণ ইসলামপুর ইউনিয়নের মোকাবিল এলাকায় ১২০ মিটার ভাঙা বাঁধ নির্মাণে বাধা দিচ্ছে বিএসএফ। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী খালেদ বিন অলিদ বলেন, এ বিষয়ে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের পক্ষ থেকে নয়াদিল্লিতে একাধিকবার চিঠি পাঠানো হয়েছিল। এখনো চেষ্টা করছি। জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কেও বিষয়টি জানানো হয়েছে।